1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

২০১৬ সালের মধ্যে ফোরজি: জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৫ Time View

joy5প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যেই বাংলাদেশের মানুষ চতুর্থ প্রজন্মের প্রযুক্তি (ফোরজি) সেবা পাবেন। ওই বছরের শুরুতেই ফোরজি তরঙ্গের নিলাম হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ইনফো সরকার ফেস-টু প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সজীব ওয়াজেদ জয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের যে ট্যাব বিতরণ করা হয়েছে, তা দিয়ে জনগণকে সেবা প্রদান করবেন। আপনাদের সবার সহযোগিতায় গড়ে তুলব ডিজিটাল বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বিটিআরসির সহযোগিতায় সারা দেশে ইন্টারনেট সেবা কম খরচে পৌঁছে দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট নিউট্রালিটি পলিসিও হাতে নেয়া হয়েছে। এ বছরের মধ্যেই সারা দেশে থ্রিজি সেবা জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’
প্রধানমন্ত্রীপুত্র জয় আরো বলেন, ‘২০১৬ সালের শুরুতে ফোরজি সিগনালের নিলাম হবে। ওই বছরের মধ্যেই দেশের নাগরিকরা ফোরজি সুবিধা পাবেন।’
ট্যাব বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতিত্ব করেন। এসময় আরো ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলি যোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর কর্মকার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ