1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি: কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া বাড়ল বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা যখন হতে পারে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে মিসর গেলেন কুমিল্লার আনিস ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম দ. কোরিয়ার ম্যাচে বাজল উ. কোরিয়ার জাতীয় সংগীত ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

এগিয়েছেন সিদ্দিকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩৩৩ Time View

মালয়েশিয়ায় সিআইএমবি এশিয়া প্যাসিফিক ক্ল্যাসিকের তৃতীয় রাউন্ডে কিছুটা এগিয়েছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ডে যুগ্মভাবে ৩৮তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে যুগ্মভাবে ২৭তম স্থানে অবস্থান করছেন ব্রুনাই ওপেনজয়ী এই তারকা।

কুয়ালালামপুরের মাইন রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডের ১৮ হোলে চারটি বার্ডি ও একটি বগি করেন সিদ্দিকুর। ৩, ৬, ১৪ ও ১৭ হোলে বার্ডি করেন তিনি। অন্যদিকে ১১ হোলে এসে বগি দেখতে হয়। ৬৮ শটে তৃতীয় রাউন্ড শেষ করেন।

৬.১ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিযোগিতায় সবমিলিয়ে পারের চেয়ে চার শট কম নিয়েছেন ২৬ বছর বয়সী এই গলফার। এশিয়ান প্রতিযোগীদের মধ্যে সিদ্দিকুরের চেয়ে এগিয়ে আছেন দু’জন, ভারতের জিভ মিকাহ সিং ও স্বাগতিক ড্যানি চিয়া। জিভ সিং ১৪তম ও ড্যানি পঞ্চম স্থানে রয়েছেন।

তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম নিয়ে প্রথম স্থানে রয়েছেন মার্কিন গলফার বো ভ্যান পেল্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ