1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ভাইবার-ট্যাঙ্গোসহ ৫ সেবা চালু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৮৫ Time View

viber tangoজনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গোসহ সামাজিক যোগাযোগের পাঁচটি ইন্টারনেটভিত্তিক ফোনকল এবং মেসেজিং সেবা খুলে দিয়েছে সরকার। বুধবার দিবাগত রাত ১২টা থেকে সেবাগুলো পুনরায় শুরু হয়।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও একাধিক মোবাইলফোন কোম্পানির কর্মকর্তারা জানান, সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা না আসায় এসব সেবা খুলে দেয়া হয়েছে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত রোববার ইন্টারনেটভিত্তিক ফোন কল এবং মেসেজিং সেবা ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়। প্রথম দফায় রোববার রাত পর্যন্ত এই সেবা বন্ধের নির্দেশনা দিলেও পরে সময়সীমা বুধবার মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার পরদিন সোমবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয় সরকার।

বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, বিনা খরচে ও নিজেদের অবস্থান গোপন রেখে কথা বলার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এ ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মুঠোফোন কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। সে অনুযায়ী শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের মেয়াদ আরো বাড়ানো এবং নতুন তিনটি সেবা হোয়াটসঅ্যাপ, লাইন ও মাইপিপল বন্ধের অনুরোধ আসে। সে পরিপ্রেক্ষিতে বিটিআরসির নতুন নির্দেশনাটি আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ