1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ২: আহত ২৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

ব্রাজিলের একটি কারাগারে সোমবার দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তা ও এক কয়েদি নিহত এবং ২৯ কয়েদি আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, পারনামবুকোর রাজ্যের রাজধানী রেসিফের একটি কারাগারে কয়েদিদের বিক্ষোভকালে সহিংসতা শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহিংসতার সময় গুলিতে আহত এক পুলিশ কর্মকর্তার হাসপাতালে মৃত্যু হয় এবং নিহত কয়েদির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

রাজ্যের জননিরাপত্তা সচিব হতাহতের খবর নিশ্চিত করেছেন।

দাঙ্গার সময় কারাগারের ভিতরে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জি ওয়ান গ্লোবো নিউজপোর্টালে দেখা যায়, সশস্ত্র এক কর্মকর্তা একটি হেলিকপ্টারে বসে আছেন এবং হেলিকপ্টারটি উপরে চক্কর দিচ্ছে।

ব্রাজিলে গত কয়েক মাসে বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। ব্রাজিলের বিভিন্ন কারাগারে মোট ৫ লাখ ৬৩ হাজার কয়েদি রয়েছেন। কারাগারে কয়েদিদের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ দেশ হলো ব্রাজিল। প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন ও তৃতীয় দেশ হলো রাশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ