1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাসুলের (সা.) ব্যঙ্গচিত্র চায় না ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৮৫ Time View

ebdo1শার্লি এবদোর দপ্তরে প্রাণঘাতী আক্রমণের পর আলোচনা শুরু ফ্রান্সে৷ বিষয়, সংবাদপত্র বা অন্যান্য পত্রিকায় এমন সংবেদনশীল ব্যঙ্গচিত্র প্রকাশের যৌক্তিকতা৷ এই নিয়ে সমীক্ষাও শুরু করেছে এক সংস্থা৷ সমীক্ষায় পাওয়া ফরাসি নাগরিকদের মানসিকতা কিন্তু একেবারেই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যায়নি৷ প্রায় অর্ধেক ফরাসিই মনে করেছেন, ধর্মশ্বিাসে আঘাত দেওয়া এমন ব্যঙ্গচিত্র প্রকাশ অর্থহীন৷

রাসুলের (সা.) ব্যঙ্গচিত্র ছাপলে যদি ইসলামি আদর্শে বিশ্বাসী মানুষদের ধর্মীয় চেতনায় আঘাত লাগে, তবে তা না ছাপাই ভালো- এমনই মত প্রকাশ করেছেন সমীক্ষা নেওয়া ফরাসিরদের ৪২ শতাংশই৷ ৫০ শতাংশের মত, ইন্টারনেটে ‘যেমন তেমন’ মন্তব্য প্রকাশের ওপর লাগাম দেওয়া হোক৷

তবে, ধর্মীয় সংবেদনশীলতায় আঘাত দেওয়ার বিরোধিতা করলেও ফ্রান্সের মানুষ কিন্তু মোটেই ধর্মের নামে নাশকতা চালানোর পক্ষে মত দেননি৷ যাদের ওপর সমীক্ষা নেওয়া হয়েছে, তাদের মধ্যে ৮১ শতাংশই জানিয়েছেন, ফ্রান্সে বসবাসকারীদের মধ্যে যারা পশ্চিম এশিয়ার জিহাদে অংশ নিতে সিরিয়া বা ইরাকে গিয়েছেন তাদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেওয়া হোক৷ ৫৭ শতাংশ জানিয়েছেন, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফরাসি হস্তক্ষেপ বন্ধ হোক৷

শার্লি এবদোর দপ্তরে হামলার পরের সপ্তাহে প্রকাশিত পত্রিকার প্রচ্ছদে নতুন করে নবি মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা নিয়ে ওই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন এক সৌদি ধর্মীয় নেতা৷ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামে এক সংগঠনের প্রধান ও সৌদি আরবের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী আইয়াদ মদানি সাংবাদিকদের জানিয়েছেন, এই পত্রিতার বিরুদ্ধে মামলা করার জন্য তিনি আইনজীবী নিয়োগ করেছেন৷

মদানি নিযুক্ত আইনজীবীরা ইতিমধ্যেই ফরাসি আইন সম্পর্কে পড়াশোনা করে সই বিষয়ে বিশেষ ধারণা তৈরি করে নিচ্ছেন৷ তাদের প্রস্তুতি শেষ হলেই এই ব্যঙ্গপত্রিকার বিরুদ্ধে ফ্রান্সের আদালতে মামলা দায়ের করবে অর্গানাইন অফ ইসলামিক কোঅপারেশন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ