1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

ইসরাইল সব সীমা ছাড়িয়ে যাচ্ছে: সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুইডেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর তেল আবিব যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ক্ষুব্ধ হয়েছে ওই দেশটি। আর সেই ক্ষোভেরই প্রকাশ ঘটেছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রমের বক্তব্যে।

সুইডেনের জনপ্রিয় দৈনিক ‘ডাগেনস নাইহেটর’-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন,ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সুইডেনের স্বীকৃতির ব্যাপারে ইসরাইলের সার্বিক প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয়। তবে তাদের সর্বশেষ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, তাদের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি সব সীমা লঙ্ঘন করেছে।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করতে চাইলেও তাকে বাধা দেয়া হতো বলে সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়্যেল মন্তব্য করেছেন।  ইসরাইলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দখলদার ইসরাইল ও সুইডেনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে মারগট ওয়ালস্ট্রম ইসরাইলে তার পূর্ব-নির্ধারিত সফর বাতিল করেন। তিনি আরো বলেন, ইসরাইল শুধু আমাদের জন্যই বিরক্তির কারণ সৃষ্টি করছে না বরং আমেরিকাসহ  অন্যদের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  -আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ