1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

মেয়েকে জীবন্ত কবর দেয়ার সময় বাবা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ৯৭ Time View

kobor childভারতে দশ বছরের এক মেয়ে শিশুকে জীবন্ত মাটিচাপা দেয়ার চেষ্টা  করেছিলেন এক পাষণ্ড পিতা। কিন্তু স্ত্রীর হস্তক্ষেপে তার সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এক গ্রামে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আবুল হুসেইন নামের ওই ব্যক্তি মেয়েদের পছন্দ করতেন না। নিজের স্ত্রীর গর্ভে মেয়ে হওয়ার ঘটনা নিয়ে তিনি বেশ বিরক্ত ছিলেন। তিনি মেয়েটিকে মোটেও পছন্দ করতেন না।

শুক্রবার স্ত্রীর অবর্তমানে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন আবুল হুসেইন। এ উদ্দেশে তিনি বাড়ির পিছনের আঙ্গিনায় একটি গর্ত করেন। এরপর টেপ দিয়ে মেয়েটির মুখ আটকে দেন যাতে সে চীৎকার না করতে পারে।  এরপর  দু হাত বেঁধে শিশুটিকে গর্তে দাঁড় করিয়ে মাটি ফেলতে শুরু করেন। তিনি মাটি দিয়ে মেয়েটির বুক পর্যন্ত ঢেকে ফেলেন। এ সময় হঠাৎ করেই বাড়ি ফেরেন তার স্ত্রী। স্ত্রীর নজর এড়াতে তাড়াহুড়ো করে একটি বাঁশের ঝুড়ি দিয়ে শিশুটির খোলা অংশ ঢেকে দেন তিনি। তার উদ্দেশ্য ছিল, গোপনে মেয়েটির বাকি অংশ মাটি দিয়ে ঢেকে দেয়া।

কিন্তু স্ত্রী ঘরে ঢুকেই মেয়ের খোঁজ করায় তিনি বিপদে পড়েন। স্বামীর আচরনে সন্ন্দেহ হওয়ায় চীৎকার শুরু করেন মেয়ের মা। তার চীৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। শেষে তারাই মেয়েটিকে খুঁজে বের করেন এবং গর্ত থেকে  উদ্ধার করেন।

পরে গ্রামের লোকজন আবুল হুসেইনকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আবুল হুসেইনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ