1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইসলামী মৌলবাদ দমনে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

usa ukইসলামী মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে এসে, মৌলবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাবার এই ঘোষণাটি দিয়েছেন, বারাক ওবামা ও ডেভিড ক্যামেরুন।

মি. ক্যামেরুন বলেন, বৃটেন ও অ্যামেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও উভয় দেশই হুমকির মুখোমুখি হয়েছে। যে মূল্যবোধগুলোর পক্ষে তারা লড়াই করছেন সেগুলোকে যারা ঘৃণা করে, তারা এগুলোর ক্ষতি করতে বদ্ধপরিকর।

প্যারিস, পেশোয়ার ও নাইজেরিয়ায় সম্প্রতি হিংস্র হামলা হয়েছে। এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে-দেখতে পৃথিবী এখন পীড়িত বোধ করছে বলেও উল্লেখ করেন মি. ক্যামেরুন।

সাইবার নিরাপত্তা জোরদার করতেও এই দুটি দেশ যৌথভাবে একটি ‘সাইবার সেল’ গঠন করার কথা জানিয়েছে।

২০১৫ সালের শেষ নাগাদ সেই সেলের পক্ষ থেকে লন্ডন ও নিউ ইয়র্কের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে একটি সাইবার হামলার মহড়া দেয়া হবে।

হোয়াইট হাউসের ওই সংবাদ সম্মেলনে বারাক ওবামা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে মহান বন্ধু বলে উল্লেখ করেছেন।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার মাত্র সপ্তাহ খানেক পরই এই দুই নেতা নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসলেন।– বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ