1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

যুক্তরাষ্ট্রে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

usabusযুক্তরাষ্ট্রের টেঙাসে কয়েদিদের বহনকারী একটি বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বাসটিতে ১২ জন কয়েদি এবং ৩ জন অফিসার ছিলেন।

বুধবর বরফাচ্ছন্ন পথের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে ছিটকে গিয়ে নিচে ট্রেন লাইনের ওপর পড়ে যায়। এ সময় মালবাহী একটি ট্রেনে এসে বাসটিকে সজোরে আঘাত করলে বাসটি লাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। এতে ৮ কয়েদি এবং ২ অফিসার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় একটি হাসাপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, কয়েদিদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। তবে এতে ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি।

আবিলেনের একটি কারাগার থেকে এল পাসোর কারাগারে কয়েদিদের স্থানান্তর করা হচ্ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ