1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

প্রচ্ছদে রাসুলের কার্টুন: মুসলিম দেশগুলোর বিরুপ প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

prossodফ্রান্সের ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি হেব্দো অফিসে সন্ত্রাসী হামলার সপ্তাহখানেক পর পত্রিকাটির যে প্রথম সংখ্যা বেরোয় সেটির প্রচ্ছদেও আছে রাসুল মুহাম্মদের (সা.) কার্টুন।

কার্টুনটিতে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরনে শোক জানিয়ে ‘যে সুই শার্লি’ বা ‘আমিই শার্লি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন।

শার্লি হেব্দো’র নতুন সংখ্যার প্রচ্ছদে আবারো মোহাম্মদের কার্টুন ছাপানোর ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ।

এই প্রচ্ছদটিকে অপমানজনক, অপরাধমূলক ও ধর্মদ্রোহী কাজ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের আদালত।

তাই, এই প্রচ্ছদটি যে সব ওয়েবসাইটে থাকবে সেগুলোকে ব্লক করার জন্য আদেশ দেয়া হয়েছে।

আর শার্লি হেব্দো পত্রিকাটিকে নিষিদ্ধ করেছে সেনেগাল।

শার্লি হেব্দোর প্রচ্ছদের কার্টুনটি লিবারেশান নামে ফ্রান্সের আরেকটি পত্রিকায় ছাপা হবার কারণে সেই পত্রিকাটিকেও সেনেগালে নিষিদ্ধ করা হয়েছে।

প্রচ্ছদে আবারো হযরত মুহাম্মদের কার্টুন আঁকায় জর্ডানের আল-দুস্তোর পত্রিকা লিখেছে, ‘শার্লি হেব্দো আবারো প্ররোচনা দিচ্ছে’।

প্রচ্ছদ ছাপানোর এই বিষয়টিকে ইরানের অফিসিয়াল টিভি চ্যানেল আইআরআইএনএন –ও ‘একটি উস্কানিমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছে।

নতুন এই প্রচ্ছদ হয়তো আবারো নতুন কোনো সহিংসতার কারণ হতে পারে বলে আশঙ্কা করে একটি খবরও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ