1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

‘গাধার পরিশ্রমের’ জন্যে গাধাকে পুরস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

gadhaঅক্লান্ত পরিশ্রম করেও স্বীকৃতি বা পুরষ্কার না পেলে আমরা সেটাকে বলি ‘গাধার খাটুনি।’কিন্তু ভারতে এবার দুটো গাধাকেই তাদের কঠোর পরিশ্রমের জন্যে পুরস্কার দেওয়া হয়েছে।

দক্ষিণের শহর ব্যাঙ্গালোরের একজন রাজনীতিক তাদেরকে তাদের পরিশ্রম ও আনুগত্যের জন্যে এই উপহার দিয়েছেন।

ওই রাজনীতিকের নাম ভাতাল নাগারাজ, যিনি আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন।

ভারতে এনটিভির ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়েছে।

“গাধা, কুকুর, মহিষ, গরু এবং ষাঁড়ের মতো গৃহপালিত সব পশুকে আমি পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা তাদের প্রভুদের প্রতি মানুষের চাইতেও বেশি অনুগত।” বলেন তিনি।

মি. নাগারাজ বলেন, মানুষ যতো কাজ করে তার চাইতেও বেশি পরিশ্রম করে এসব গৃহপালিত পশু।

পুরস্কার হিসেবে মি. নাগারাজ, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই দুটো গাধার শরীরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন।

গাধার শরীরে রঙিন কাপড় ও রঙিন দানার মালা পরানো ছিল।

শহরের আন্ত-নগর বাস স্টেশনে জাকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বহু দর্শকও উপস্থিত ছিলেন।

মি. নাগারাজ বলেন, ভারতীয় সমাজে অক্লান্ত পরিশ্রমের কাজে গাধাকে ব্যবহারের অনেক চল আছে, তবে সেই কাজের স্বীকৃতি দেওয়া হয় না।

তিনি বলেন, বিশ্বের অভিনব এই প্রতিযোগিতার জন্যে কাউকে আবেদন করতে বলা হয়নি। কোনো আবেদন গ্রহণও করা হয়নি। কোনো বিচারকও ছিল না।

ব্যাঙ্গালোরে এধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওই রাজনীতিক।

সংবাদ মাধ্যমের শিরোনাম হতে পারে এই বিবেচনা থেকে এই রাজনীতিক এর আগেও অভিনব কিছু ঘটনার জন্ম দিয়েছিলেন।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি একটি মহিষের পিঠে চেপে শহর ঘুরে বেড়িয়েছিলেন।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ