1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

আমেরিকায় আবারো গুলিতে নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

amrikaআমেরিকায় আবারো  গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আইডাহ অঙ্গরাজ্যের মস্কো শহর গত শনিবার এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের ধাওয়া খেয়ে গাড়িযোগে পালানোর সময় দুর্ঘটনায় পড়লে পু্লিশের হাতে নাতে তাদের গ্রেফতার করেন। এদের মধ্যে ২৯ বছর বয়সী জন লি নামের একজনকে সনাক্ত করেছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর আড়াইটায় স্থানীয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, এক বন্দুকধারী স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠানে দু্ই ব্যক্তিকে গুলি করেছে।

ধারণা করা হচ্ছে, লি এর আগে বাসায় নিজের মাকে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে একটি অফিস ভবনে গিয়ে নিজের বাড়িওয়ালাকে গুলি করে হত্যা করেন। এখানে লি’র গুলিতে আরো একজন গুরুতর আহত হন বলে মস্কো পুলিশ প্রধান ডেভিড ডিউক জানিয়েছেন।

এরপর স্থানীয় এক রেস্তোরায় গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান লি, তারপর ৪৭ বছর বয়সী ওই নারী ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। রেস্তোরা থেকে বেড়িয়ে গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার পিছু নেয়।

পুলিশের তাড়া খেয়ে তীব্র বেগে গাড়ি চালানোর সময় আন্তঃরাজ্যিয় এক মহাসড়কে লি’র গাড়িটি দুর্ঘটনায় পড়ে, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্য পুলিশকে ফাঁকি দেয়ার অপরাধে লি’কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

পরে তাকে নিজ রাজ্য আইডাহো’র কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ডিউক। নিহতদের লি’র মা টেরি গ্রজেবিলেস্কি (৬১), বাড়িওয়ালা ডেভিড ট্রেইল(৭৬) এবং রেস্তোরা ম্যানেজার বেলিন্দা নেইবুর (৪৭) বলে সনাক্ত করা হয়েছে। এরা সবাই মস্কো শহরের স্থানীয় বাসিন্দা।

সিয়াটলের বাসিন্দা মাইকেল চিন (৩৯) গুলিতে আহত হয়ে মস্কো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ