1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

রিমান্ড নামঞ্জুর, ফখরুল কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

fakrul1বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ সময় শুনানি শেষে বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। শুনানিতে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা, তর্কাতর্কি আর হট্টগোল হয়।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর ও এজেলাশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ