1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছে। আলোচনায় সৌরবিদ্যুৎ, খনিজ সম্পদ, এলএনজি পরিবহন ও অবকাঠামো এবং বাংলাদেশের সমুদ্র উপকূলীয় স্থাপনা ও মূল ভূখণ্ডের মধ্যে পাইপলাইন সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, গত সোমবার তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে সে দেশের মন্ত্রী আলপারস্লান বায়রাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতার এসব ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা করে এবং বাস্তবভিত্তিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখে।

রাষ্ট্রদূত হক বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রস্তাবিত সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া হস্তান্তর করেন। দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা আরও জোরদারের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠাই এ সমঝোতা স্মারকের লক্ষ্য।

বায়রাকতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী সম্ভাব্য সুযোগে এমওইউটি স্বাক্ষরের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন।

উভয় পক্ষ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করে। এর মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সৌরবিদ্যুৎ, খনিজ সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন, এলএনজি পরিবহন এবং সংশ্লিষ্ট অবকাঠামোকে।

এছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলীয় ও দ্বীপাঞ্চলীয় স্থাপনা এবং মূল ভূখণ্ডের মধ্যে পাইপলাইন সংযোগ স্থাপনে সহযোগিতার বিষয়ও খতিয়ে দেখা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত আমানুল হক পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষ থেকে বায়রাকতারকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

তুরস্কের মন্ত্রী আমন্ত্রণকে স্বাগত জানান এবং জ্বালানি সহযোগিতার সুযোগ আরও খতিয়ে দেখতে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. শাহানূর আলম এবং কমার্শিয়াল কাউন্সেলর আকরাম হোসেনসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বৈঠকের মাধ্যমে জ্বালানি খাতে বাস্তবভিত্তিক ও পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে দুই দেশের অভিন্ন আগ্রহের প্রতিফলন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ