1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

দেহব্যবসায়ী শ্বেতার পাশে দীপিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৭ Time View

deepparaভারতের আলোচিত চিত্রনায়িকা শ্বেতা প্রসাদ বসুকে দেহব্যবসার অভিযোগে মুম্বাইয়ের একটি হোটেল থেকে কিছুদিন আগে গ্রেফতার করেছে পুলিশ। শ্বেতা জানিয়েছে পরিবার আর নিজের খাওয়ার খরচ যোগাতেই দেহব্যবসায় জড়িয়েছেন তিনি। এ ঘটনার পর আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে বলিউড পাড়ায়।

অনেকেই শ্বেতার পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ দাবী তুলেছেন সেদিন যে ব্যবসায়ীদের সঙ্গে শ্বেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের নামও প্রকাশ করা হোক। বলিউড নির্মাতা করণ জোহর, বিশাল ভরদ্বাজ, হনসল মেহতা থেকে শুরু করে অনেকেই শ্বেতার পাশে এসে দাঁড়িয়েছেন।

এবার শ্বেতাকে সমর্থন করে বক্তব্য দিলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী দীপিকাকে যখন শ্বেতার কথা জিজ্ঞেস করা হয়, তখন তিনি প্রশ্ন না এড়িয়ে গিয়ে স্পষ্টভাবে বলেন- যদি কেউ তার পরিবার ও নিজের ব্যক্তিগত খরচ চালাতে গিয়ে বাধ্য হয় এই পথে নামতে, যদি তার সামনে অন্য কোনও পথ খোলা না থাকে, তাহলে এক্ষেত্রে এটাকে কোন ভুল বলা যাবে না।

দীপিকা বলেন- অনেকেই এখন শ্বেতার সমালোচনা করছেন, কিন্তু কেউ ভাবছে না তার পরিবারকে বাঁচাতে সে এই পথ বেছে নিয়েছিল। এটাকে একটা স্ক্যান্ডাল হিসেবে না দেখে, সবাই তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সমর্থন করা উচিত।

দীপিকা আরো বলেন- যারা এই ব্যবসা চালাচ্ছে, যে ব্যবসায়ীরা সেদিন সেখানে ছিল, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়নি। দীপিকা দাবী করেছেন এ ঘটনার মূলে যে সমস্যাটা রয়েছে সেটাকে সমাধান করতে হবে যেন শ্বেতার মতো আর কাউকে এই পথে পা দিতে না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ