1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় বিএনপির ৩৩ নেতা-কর্মীর নামে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮০ Time View

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপির ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আটপাড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার নীলু বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপির ২১ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে একুশ স্মরণে সব সংগঠনের যৌথ র‌্যালিতে বিএনপি অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উপজেলা সদরের ব্রজের বাজারে কাছাকাছি অবস্থানে থাকা উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয় দু’টিতে ভাঙচুরের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ