1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

১২ মার্চ সামনে রেখে মেহেরপুর বিএনপির গণমিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৯ Time View

খালেদা জিয়ার আহবানে আগামী ১২ মার্চ ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি সফল করতে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, ‘সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ১২ মার্চ এ দেশের মানুষ অনাস্থা জানাবে।’

তিনি বলেন, ‘সামনে কোন বিকল্প নেই। হয় শেখ হাসিনার পদত্যাগ, নয়তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবি মানতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন- আব্দুর রহমান, আলমগীর খান ছাতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ