1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দূর থেকেও ধরা যাবে ফোন!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০১৪
  • ১৬৫ Time View
mobile87আপনি ড্রয়িং রুমে বসে কথা বলছেন অতিথির সাথে। এমন সময় পাশের রুমে থাকা ফোনটি বেজে উঠল। এবার আপনাকে ওই কক্ষে গিয়ে ফোনটি ধরতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু না, না যেখানে বসে আছেন সেখান থেকেই ফোন ধরতে পারবেন! এমনই একটি লেজার ব্যবস্থা তৈরি করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা।

এ ব্যবস্থায় ৩০ ফুট দূরের বস্তুও অনুভব করা সম্ভব হবে। অর্থাৎ বর্তমানের চেয়ে ১০ গুণ শক্তিশালী হবে লেজার ব্যবস্থা।

বিজ্ঞানীরা জানান, এই প্রযুক্তি ব্যবহার করে ছোট, সস্তা ত্রিমাত্রিক ইমেজিং ব্যবস্থা তৈরি করা সম্ভব, যা স্বয়ংক্রিয়ভাবে চলা গাড়িতে, স্মার্টফোনে এবং ভিডিও গেমে ব্যবহার করা যাবে। এ জন্য বৈদ্যুতিক সরঞ্জামবাহী ঢাউস বাক্স বহনের প্রয়োজন হবে না।

লাইট রাডার বা এলআইডিএআর ব্যবস্থার ওপর ভিত্তি করে নতুন পদ্ধতিটি কাজ করে। এলআইডিএআর ব্যবস্থা লেজার রশ্মি নির্গত করে, যা কোনো বস্তুর ওপর গিয়ে পড়ে। আলোর ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে বস্তুর অবস্থান নির্ধারণ করে এটি। বর্তমানে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা বৃহৎ, ব্যয়বহুল এবং ব্যয়বহুল। গেমিং ব্যবস্থায়ও বড় ও ভারী সরঞ্জামভর্তি বাক্স প্রয়োজন হয়। এ ছাড়া এর যথাযথ ব্যবহারে কয়েক ফুট দূরে দাঁড়াতে হয়। চালকহীন গাড়ির ক্ষেত্রেও ওজন একটা সমস্যা। যেমন- গুগলের চালকহীন গাড়ির ছাদে একটি বিশাল থ্রি-ডি ক্যামেরা রয়েছে।

আগামী ৮ জুন নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের বেহনাম বেহরুজপর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ