1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

তারাই এখন আমেরিকার পাহারাদার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০১৪
  • ১৪৫ Time View

hackedaহ্যাকিং উপদ্রবের মোকাবিলা করতে আমেরিকার বড় বড় কোম্পানিগুলি এখন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের বোর্ডে আনার পক্ষপাতী৷ সাইবার নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে, জেপি মর্গান চেজ, পেপসি, ডিয়ার অ্যান্ড কোর মতো ‘ফরচুন ৫০০’ কোম্পানিগুলি এখন চিফ ইনফর্মেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) পদে লোক নিয়োগ করছে৷

সাধারণত, সিআইএসওরা তাদের ঊর্ধ্বতন আধিকারিক চিফ ইনফর্মেশন অফিসারের (সিআইও) কাছেই রিপোর্ট করে থাকেন৷ কিন্ত্ত এখন, তাদের সিইও অথবা বোর্ড সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার স্বাধীনতা থাকবে৷

গত বছর, মার্কিন বহুজাতিক খুচরো বিক্রেতা টার্গেটের মতো বেশ কিছু ক্ষেত্রে ডেটাবেসের উপর হামলার পর এখন মনে করা হচ্ছে সিআইএসওরা শুধু প্রযুক্তিই নয়, কোম্পানির ব্যবসা এবং ঝুঁকি সামলানোর কৌশল সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল৷

ডেল সিকিওরওয়ার্কস-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্যারি হেন্সলির মতে, ‘জরুরি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সিআইএসও-রাও সমান অংশীদার৷’

যাদের সামরিক বাহিনীতে তথ্যপ্রযুক্তি সামলানোর অভিজ্ঞতা রয়েছে, তারা ছাড়াও যারা এই কাজে বিশেষজ্ঞ, তাদের প্রচুর বেতন দিয়ে নিয়োগ করা হয়েছে৷ সাইবার সুরক্ষা বিশারদ ম্যাট কোমিন্স জানাচ্ছেন কিছু বড় সংস্থায় সিআইএসওদের বার্ষিক বেতন এখন ৫ লক্ষ থেকে ৭ লক্ষ ডলার৷ কয়েকটি ক্ষেত্রে, এমপ্লয়িজ স্টক অপশন ধরলে, অঙ্কটা ২০ লক্ষ ডলারও ছাড়িয়েছে৷ অন্য দিকে, যে সব সিআইএসওরা একই কোম্পানিতে পাঁচ বছরের বেশি রয়েছেন, তাদের বার্ষিক বেতন ২ লক্ষ থেকে ৩ লক্ষ ডলারের মধ্যেই ঘোরাফেরা করছে৷

সাইবার সুরক্ষা বিশারদরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছেন যে মার্কিন কোম্পানির একটা বড় অংশ হ্যাকার হামলা সম্পর্কে সজাগ নয়৷ পিডব্লুসি-র এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে ৫০০টি মার্কিন কোম্পানির মধ্যে মাত্র ২৮ শতাংশে সিআইএসও বা সিআইও আছেন৷

অবস্থা এখন পাল্টাচ্ছে৷ টার্গেট নিজেই সিআইএসও পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে৷ জেপি মর্গান চেজ তাদের সাইবার সুরক্ষা বাজেট দু’বছর আগের ২০ কোটি ডলার থেকে বাড়িয়ে এখন ২৫ কোটি ডলার করেছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ