1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

নিখোঁজ বিমানটি নিয়ে নতুন রহস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১০৯ Time View

maly4যে শব্দ সংকেতটি কেন্দ্র করে মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধান অভিযান পরিচালনা করা হচ্ছিল সেটি বিমানটির ব্ল্যাক বক্স থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে না। মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেন। ফলে নিখোঁজ বিমানটি নিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হলো।

মার্কিন নৌবাহিনীর সামুদ্রিক প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মাইকেল ডিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, এখন ব্যাপক আন্তর্জাতিক মতৈক্য হয়েছে যে ওই শব্দ সংকেতগুলো মনুষ্যসৃষ্ট অন্য কোনো উৎস থেকে এসেছিল যা ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া বিমানটির সঙ্গে সম্পর্কিত নয়।
তিনি বলেন, এপ্রিল মাসের গোড়ার দিকে দক্ষিণ ভারত মহাসাগরে শনাক্ত করা শব্দ সংকেত যদি ওই বিমানের ভয়েস রেকর্ডার বা অন-বোর্ড ডাটা থেকে আসতো তাহলে এতো দিন ওই শব্দ সংকেতের উৎস খুঁজে পাওয়া যেতো।
ডিন বলেন, ‘এ মুহূর্তে আমাদের সর্বোত্তম থিওরি হলো, ওই শব্দ সংকেত জাহাজ থেকে সংযুক্ত ইলেকট্রনিক পিঙ্গার লোকেটর থেকে এসেছে।
তিনি বলেন, তবে ওই শব্দ সংকেত ওই বিমানের ব্ল্যাক বক্ষ থেকে আসার সম্ভবনা সম্পূর্ণভাবে নাকচ করা যায় না। অবশ্য এর পক্ষে এ পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ