1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শিক্ষা খাতে আরো অনুদান চাইলেন প্রতিমন্ত্রী ববি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয় নতুন চুক্তি চায় ঢাকা অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭ আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’

স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১২১ Time View

snoden1এক বছর আগে মার্কিন নজরদারির গোপন নথি ফাঁস করার পর প্রথমবারের মত আমেরিকার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে অ্যাডওয়ার্ড স্নোডেন বলেছেন ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে পাঠিয়েছে।

স্নোডেনের এই অভিযোগের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন, তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন।
আমেরিকার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনবিসি কে দেয়া প্রথমবারের মত এক সাক্ষাতকারে স্নোডেন বলেছেন তার প্রাথমিক পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার কোনো এক স্থানে যাওয়া।
কিন্তু ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে রেখেছে।
স্নোডেন বলছিলেন আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি যে আমি এখানে রয়েছি। আমার যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণ আমেরিকায়। আমি কিউবার ফাইট বুক করেছিলাম। কিন্তু মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছিল আমার পাসপোর্ট প্রত্যাহার করবে এবং আমাকে মস্কো এয়ারপোর্টে একটা ফাঁদে ফেলবে। তাই যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কেন রাশিয়াতে? আমি তাদের বলি দয়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করো।
স্নোডেনের এই সাক্ষাতকারটি আজ এনবিসি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
তবে ইতোমধ্যে এই সাক্ষাতকার এবং এর বিষয়বস্তু প্রকাশ পেতে থাকলে ুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
তিনি স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন।
স্নোডেন একবছর আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সির গোপন তথ্য ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানসহ কয়েকটি দৈনিক পত্রিকায় ফাঁস করে দেয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ