1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফেসবুক সিইও’র বিরুদ্ধে ইরানি আদালতের সমন জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ১৫৫ Time View

facebookmarkফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের বিরুদ্ধে সমন জারি করেছে ইরানের এক আদালত। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্গনের দায়ে জাকারবার্গসহ হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম এর বিরুদ্ধেও একটি মামলার শুনানি শুরু করেছে আদালত।

মামলাটিকে উদারপন্থী ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ও রক্ষণাত্মক বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন হিসেবে দেখা হচ্ছে। রুহানি চান ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বাড়িয়ে দিতে। অন্যদিকে বিচার বিভাগ চায় এ ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে।

রয়টার্সের খবরে বলা হয়, নাগরিকেরা প্রাইভেসি লঙ্গনের অভিযোগ করলে ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের এক আদালত মামলাটি আমলে নিয়ে সামাজিক যোগাযোগের সাইটগুলোর বিরুদ্ধে সমন জারি করেছে।

ইরানের ইন্টারনেট বিষয়ক একজন কর্মকর্তা রুহুল্লাহ মোমেন বলেছেন, ইহুদিবাদী জাকারবার্গ বা তার আইনজীবীকে অবশ্যই ইরানের আদালতে হাজির হতে হবে। হেরে গেলে ক্ষতিপূরণও দিতে হবে।

তবে হোয়াটসঅ্যাপ ও ইন্সট্রাগ্রামেরও মালিক জাকারবার্গ ওই সমন আমলে নাও নিতে পারেন বলে মনে করা হচ্ছে। ইরানে ইন্টারনেট ব্যবহারের উপর কড়াকড়ি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ