1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

সংসদে বোমা নিয়ে গেলেন পার্লামেন্ট সিনেটর!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০১৪
  • ১১৭ Time View

boma_sinetorঅস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঘটে গেল এক বিরল কাণ্ড। অদ্ভুত উপায় বেছে নিলেন পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সিনেটর। গৃহীত নিরাপত্তা আইন পর্যাপ্ত নয় দাবি করে সংসদে নিয়ে গেলেন বোমা।

সিনেটর বিল হেফারন্যান এর প্রমাণ দিতে এ কান্ড ঘটান। সোমবার রাজধানী ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্টে নিরাপত্তা আইন নিয়ে শুনানি চলাকালে একটি পাইপ বোমাই ভেতরে নিয়ে যান তিনি। বোমাটিতে কিছু ‘বিস্ফোরক লাঠি’ও ছিল।

তিনি ক্ষমতাসীন রক্ষণশীল লিবারেল পার্টির সদস্য। ১৯৯৬ সাল থেকে পার্লামেন্টে জনপ্রতিনিধিত্ব করছেন কৃষক থেকে জননেতা হওয়া ‘ঠোঁটকাটা’ এই সিনেটর।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিরাপত্তায় নতুন এক আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন অনুযায়ী, ছবিসহ পাঞ্চকার্ডধারীরা কোনো ধরনের স্ক্যানিং ছাড়াই পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন। এরই মধ্যে আইনটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কিন্তু হেফারন্যানের কাছে এ নিরাপত্তাব্যবস্থা পার্লামেন্টের জন্য যথেষ্ট নয়।

হেফারন্যান বলেন, আপনি হানাহানির জন্য যা করতে চাইবেন, এ আইন তা-ই করার সুযোগ করে দেবে। এখন পর্যন্ত পার্লামেন্টের বেশির ভাগ সদস্য নিরাপদবোধ মনে করলেও নতুন আইন কার্যকর হলে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে।

তার বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে তৎক্ষণাৎ ডেস্ক থেকে একটি পাইপ বোমা বের করেন সিনেটর হেফারন্যান। তিনি বলেন, এ নিরাপত্তাব্যবস্থার মধ্যেই পাইপ বোমাটি এনেছি। এর নমুনা দেখালাম মাত্র।

অবশ্য বক্তব্য শেষে বোমাটির বিস্ফোরক লাঠিগুলো যে সত্যিকারের বিস্ফোরক নয় তার প্রমাণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ