1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেছানোর সিদ্ধান্ত ‘চলতি মাসেই’, আশা বাণিজ্যমন্ত্রীর এবার যে নতুন নির্দেশনা সরকারি কর্মচারীদের ভাতা ইস্যুতে খুলনা পাওয়ারের পর্ষদ সভা ২৮ অক্টোবর ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দিনেশ ত্রিবেদী নিজ সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

নারী ও সংখ্যালঘুদের সুযোগ দেবে গুগল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ১৩৫ Time View

google0ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নারী, কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো, হিসপ্যানিক, বিদেশি বংশোদ্ভূত সহ সংখ্যালঘুদের অনুপাত বাড়ানোর অঙ্গীকার করেছে গুগল৷ মার্কিন কর্তৃপক্ষের চাপে গুগল এবার কর্মী সংক্রান্ত তথ্যও প্রকাশ করতে চলেছে৷

গোটা বিশ্বে সবার হাঁড়ির খবর প্রকাশ্যে নিয়ে আসে গুগল৷ ই-মেল থেকে শুরু করে সার্চ ইঞ্জিনে দেওয়া শব্দ বিশ্লেষণ করে আমাদের সম্পর্কে অনেক খবর ছেঁকে নেয়া যায়৷ সেই তথ্যের ভিত্তিতে প্রত্যেকের জন্য উপযুক্ত বিজ্ঞাপন দেখানো যায়৷ ফলে বিজ্ঞাপন বাবদ বেশ আয় হয় তাদের৷

কিন্তু গুগল-এর হাঁড়ির খবর দেবে কে? কোম্পানি হিসেবে গুগল তার কর্মীদের প্রতি কেমন আচরণ করে, রাষ্ট্রীয় নিয়ম-কানুন মেনে চলে কিনা – এ সব তথ্য মাঝে-মধ্যে বেরিয়ে আসে৷ যেমন এবার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে নারী-পুরুষ অনুপাতের উপর নজর রাখার কাজ শুরু হয়েছে৷ জাতি-ধর্ম-বর্ণের মতো কারণে অন্যান্য বৈষম্যও ঘটছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চায় কর্তৃপক্ষ৷

ফলে এই প্রথম গুগল-কেও কর্মী সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে৷ কোম্পানির ‘পাবলিক পলিসি’ কর্মকর্তা ডেভিড ড্রামন্ড বলেছেন, সিলিকন ভ্যালির অনেক কোম্পানি এতকাল এই তথ্য প্রকাশ করতে চায়নি, যা একটা ভুল সিদ্ধান্ত ছিল৷

গুগল-এর মত বদলানোর পেছনে অবশ্য আরেক জনেরও অবদান রয়েছে৷ তিনি হলেন আমেরিকার বিখ্যাত নাগরিক অধিকার নেতা রেভারেন্ড জেসি জ্যাকসন৷ গুগল-এর বাৎসরিক সভায় তিনি তার ভাষণে আরও আফ্রিকান-অ্যামেরিকান, ল্যাটিনো ও নারীদের নিয়োগ করার ডাক দেন৷ তিনি স্বচ্ছতার জন্য গুগল-এর প্রশংসাও করেন৷

সর্বশেষ তথ্য অনুযায়ী সিলিকন ভ্যালি তথা গোটা দেশে প্রায় ৭ শতাংশ কর্মী আফ্রিকান-অ্যামেরিকান বা ল্যাটিনো৷ জনসংখ্যায় কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিকদের অনুপাত যথাক্রমে ১৩.১ ও ১৬.৯ শতাংশ৷ প্রযুক্তি কোম্পানিগুলিতে নারী কর্মীর সংখ্যা যথেষ্ট বেশি হলেও উঁচু পদে তাদের বিশেষ দেখা যায় না৷

এই প্রবণতা বদলাতে গুগল আরও সক্রিয় হতে চায়৷ কোম্পানির প্রধান এরিক স্মিট বলেছেন, পরিচালকমণ্ডলীতে নারী ও সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে৷ উল্লেখ্য, এই মুহূর্তে গুগল-এর ১০ সদস্যের বোর্ডে মাত্র তিনজন নারী রয়েছেন৷ রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত সদস্যও৷- এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ