1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

‘কোলাভেরি ডি’ নিয়ে শাহরুখ-অক্ষয়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৪১ Time View

এ সময়ে আলোড়ন তোলা, দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় ‘কোলাভেরি ডি’ গানটির স্বত্ব কিনতে চান বলিউডের অভিনেতা শাহরুখ খান ও অক্ষয় কুমার। কোলাভেরি ডি গানটির স্বত্ব কিনতে শাহরুখ ও অক্ষয় দুজনই আগ্রহ দেখিয়েছেন। এ নিয়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের কাছে ধরনা পর্যন্ত দিয়েছেন তাঁরা। এদিকে বলিউডে টিনসেলে গুজব রটেছে, জনপ্রিয় এ গানের স্বত্বের জন্য শাহরুখ-অক্ষয় দ্বন্দ্বে পর্যন্ত জড়িয়েছেন।
এদিকে জনপ্রিয় গান কোলাভেরি ডি গানটির স্বত্ব কিনতে রজনীকান্তের বাড়িতে গিয়েছিলেন অক্ষয় এমন গুজব সত্যি নয় বলেই অক্ষয়ের খুব কাছের এক সূত্রের বরাতে জানিয়েছে টিএনএন। এমনকি গানটির স্বত্ব কিনে শাহরুখকে হারিয়ে দিয়েছেন অক্ষয়, বাজারে রটা এ কথাটিরও কোনো ভিত্তি নেই বলেই জানিয়েছেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, গানটি অক্ষয়ের অসম্ভব প্রিয় হলেও তিনি এর স্বত্ব কিনতে চাননি। তাই শাহরুখকে হারিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। অক্ষয় কুমার কেবল সনু সুদের কাছ থেকে ঘিল্লি ছবির ‘আপাদি পদু’ গানটির স্বত্ব কিনেছেন। তিনি তাঁর ‘নাম হেই বস’ ছবিতে আপাদি পদু গানটি ব্যবহার করতে চান।
এ ব্যাপারে অবশ্য শাহরুখের কাছ থেকে কোনো সাড়া-শব্দ মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ