1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের চিকিৎসা পেশায় ঐক্য, নৈতিকতা ও জনআস্থার নতুন কাঠামো রোনালদোর কাছে এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ৭ যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভা

‘ন্যাটোর উস্কানি রাশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ১৫২ Time View

image_77847_0রাশিয়ার চারপাশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা মোতায়েন করে উস্কানি সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে সর্বাত্মক পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। এ আশংকা ব্যক্ত করেছেন সংবাদ সাময়িকী ‘অ্যাক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ’র ওয়াশিংটন ব্যুরো প্রধান উইলিয়াম জোন্স।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “পরমাণু যুদ্ধের ফলাফল কোনো পক্ষের জন্যেই ভালো নয় কিন্তু কোনোভাবে বিজয়ী হওয়া যেতে পারে এমন ধারণা থেকে অনেকেই এমন যুদ্ধের পাঁয়তারা করছেন।”

পোলান্ড ও এস্তোনিয়াতে সামরিক মহড়া চালানোর জন্য ওয়াশিংটন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সব কথা বললেন এ বিশ্লেষক।

রাশিয়াকে ঘিরে সেনা উপস্থিতি জোরদার করার পরিকল্পনার অশুভ ফলাফলের বিষয়েও হুশিয়ারঁ করেন এ বিশ্লেষক। তিনি বলেন, “এর মাধ্যমে রাশিয়াকে তীব্র প্রতিক্রিয়া দেখানোর জন্য উস্কানি দেয়া হচ্ছে।” এ ছাড়া, ন্যাটো জোট শীতল যুদ্ধের সীমান্তকে অব্যাহতভাবে পূর্ব দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

সমস্যা সংকুল ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে ইচ্ছা ন্যাটো ব্যক্ত করেছে তার প্রতি সন্দেহ প্রকাশ করেন উইলিয়াম জোন্স।

তিনি বলেন, “রুশ সরকার বিষয়টিকে অন্যভাবে নিতে পারে; দেশটি ভাবতে পারে ইউক্রেনকে নিজেদের জোটে নিয়ে আসাসহ ন্যাটোর হয়তো অন্য কোনো মতলব আছে।” আইআরআইবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ