1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ফ্রান্সের অভিনেত্রীর বিপরীতে মাহফুজ আহমেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৫৩ Time View

মাহফুজ আহমেদ এবার ফ্রান্সের অভিনেত্রী ক্লেয়ার ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন। প্রসূন রহমানে রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ভাষা দিবসের বিশেষ নাটক ‘সুপ্রভাত বাংলাদেশ’ তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

মাহফুজের মুখে বাংলাদেশের ভাষার ইতিহাস শুনে, বাংলাদেশের সাহিত্য, শিল্পকলা, মুক্তিযুদ্ধ ও মাতৃভাষার জন্য লড়াই এর গল্প শুনে ক্লেয়ার মাহফুজের প্রতি ও বাংলাদেশের প্রতি অনুরাগী হয়। সে মাহফুজকে বিয়ে করে এবং ভালবাসার টানে নিজের দেশ ফ্রান্স ছেড়ে বাংলাদেশে চলে আসে। এ দেশে এসে এদেশের মানুষের নিজের দেশের প্রতি নিজের ভাষার প্রতি অবহেলা দেখে খুবই আশ্চর্য হয় ক্লেয়ার। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।

ক্লেয়ার ক্যাট গত ৪ মাস যাবত বাংলাদেশে একটি এনজিওতে কাজ করছেন। এর আগে তিনি কখনো অভিনয় করেন নি। মাহফুজের মাধ্যমে হঠাৎ অভিনয়ের প্রস্তাব পেলে ভীষণ কৌতুহলের সঙ্গে রাজি হয়ে যান। প্রথম দৃশ্যে একটু অসুবিধা হলেও খুব দ্রুতই সবার সাথে খাপখাইয়ে নেন ক্লেয়ার। পেশায় তিনি একজন আইনজীবী।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নিশা সহ অনেকে। রাজধানীর উত্তরা, শহীদ মিনার, বই মেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ নাটকের শুটিং সম্পন্ন হয়।নাটকটি ভাষা দিবস উপলক্ষে ২৪ ফেব্র“য়ারি চ্যানেল আইতে ৭ :৫০ মিনিটে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ