1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের চিকিৎসা পেশায় ঐক্য, নৈতিকতা ও জনআস্থার নতুন কাঠামো রোনালদোর কাছে এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ৭ যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভা

জাতিসংঘ দূতের ভিসা নিয়ন্ত্রণে ওবামার স্বাক্ষর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ১৫৫ Time View

talibজাতিসংঘের দূতের ভিসা নিয়ন্ত্রণ আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত কোনো জাতিসংঘের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে গোলযোগ সৃষ্টি এবং একজন মার্কিন কূটনীতিক অপহরণ ঘটনার ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত হামিদ আবু তালেবিকে জাতিসংঘের দূত হিসেবে ইরানের মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন এ আইনটি পাস করা হয়েছে।

কিন্তু আবু তালেবি বলেছেন, তিনি অপহৃত ও অপহরণকারীদের জন্য একজন অনুবাদক হিসেবে কাজ করছিলেন ওই সময়।মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হামিদ আবু তালেবির ভিসা প্রত্যাখ্যান করেছে।  ওবামার স্বাক্ষরিত আইনটি শুক্রবার  কংগ্রেসে উভয়কক্ষেই পাস হয়েছে।

বিলে স্বাক্ষরের সময় বারাক ওবামা জানান, আমি কংগ্রেসের সিদ্ধান্তে অংশীদার হয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আমাদের দেশের কূটনৈতিক দায়িত্ব পালনে আসতে অনুমতি নিতে হবে।

এদিকে, ভিসা প্রত্যাখান করায় ইরান ইতিমধ্যে জাতিসংঘে একটি অভিযোগ গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ