1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের চিকিৎসা পেশায় ঐক্য, নৈতিকতা ও জনআস্থার নতুন কাঠামো রোনালদোর কাছে এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ৭ যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভা

অগ্নিকান্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১২৬ Time View

momota benarjeeআগুনের হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যটির মালদহ জেলার মালদহ শহরে তার হোটেলের ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় তিনি আহত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, নির্বাচনী প্রচারনা শেষে বৃহস্পতিবার বিকালে হোটেলে ফেরার কিছু সময় পরেই তার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর। সে সময় ঘরে একা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। হোটেলের কর্মীও নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা দ্রুত তাকে ঘর থেকে বের করে আনে। ততক্ষণে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। তবে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী পরিবহনমন্ত্রী মদন মিত্র। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এখন মালদহে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ