1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শেষ মুহূর্তে বাতিল মমতা-ন্যান্সি বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৫ Time View

ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়নি।

সফরসূচি মেনে শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ন্যান্সি। কিন্তু এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করেই ফিরে যান তিনি।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকের কোনও কথাই ছিল না। যদিও, মার্কিন

কনস্যুলেট সূত্রে মিলছে অন্য তথ্য।

মার্কিন কনস্যুলেট সূত্রে জানা যায়, বৈঠকের জন্য সময় চেয়ে চলতি মাসের মাঝামাঝি দিল্লির মার্কিন দূতাবাস থেকে চিঠি পাঠানো হয়েছিল নবান্নে। মার্কিন কনস্যুলেটের ডিপ্লোম্যাটিক আইটিন্যারিতে সেই বৈঠকের স্ট্যাটাসে লেখা ছিল ইয়েট টু বি কনফার্মড।

শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বৈঠক করেন ন্যান্সি পাওয়েলের প্রটোকল অফিসাররা।

সূত্রের খবর, রাজভবনে মধ্যাহ্নভোজের পর ন্যান্সি পাওয়েল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে স্থির হয়েছিল।

ন্যান্সি পাওয়েলকে ঘিরে শুক্রবার তৎপরতা ছিল নবান্নেও। নবান্নে পুলিশ কর্তাদের কাছে তথ্য ছিল দুপুর একটা পঞ্চাশে সেখানে যেতে পারেন মার্কিন রাষ্ট্রদূত। রাজ্যের প্রটোকল বিভাগেও ন্যান্সি পাওয়েলের সফরসূচিতে রাজভবনের পাশাপাশি, নবান্ন যাওয়ার কথা ছিল। এমনকী, তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটেও বৈঠকের কথা লেখা ছিল।

কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকের কথা খারিজ করার সঙ্গে সঙ্গে

ওয়েবসাইট থেকে সে তথ্য সরিয়ে নেওয়া হয়। শুক্রবার দুপুরে রাজভবনের মধ্যাহ্নভোজ শেষে মার্কিন কনস্যুলেটে ফিরে যান ন্যান্সি পাওয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ