1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

লাইলী হুমায়রা হিমু, মজনু আখম হাসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ৪৬৫ Time View

এবার লাইলী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। মজনু চরিত্রে অভিনয় করছেন আখম হাসান। ‘লাইলী মজনু’-এর চিরায়ত প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে একাধিক নাটক ও চলচ্চিত্র। যাত্রাপালা ও মঞ্চনাটকেও বহুবার উঠে এসেছে এই প্রেম কাহিনী। এবার এই কাহিনী নিয়ে কমেডি নাটক নির্মান করতে যাচ্ছেন নাট্যকার-পরিচালক হাশিম রনি।

বাংলা নববর্ষকে সামনে রেখে নির্মিত হতে যাচ্ছে ‘লাইলীর মজনু সিরির ফরহাদ’। এ নাটকেই মজনু চরিত্রে আখম হাসানকে আর লাইলী চরিত্রে হুমায়রা হিমুকে অভিনয় করছেন। নাটকের গল্পে দেখা যাবে, ফরহাদ উদ্দিন মজিদ গ্রামের সচ্ছল পরিবারের ছেলে। লেখাপড়ায় বরাবর ডাব্বা মারলেও প্রচুর প্রেমের উপন্যাস পড়ে সে। গ্রামের ডিগ্রি পড়–য়া লাইলীকে সে ভালোবাসে। লাইলীর সাথে মিলিয়ে নিজের মজিদ নাম পরিবর্তন করে মজনু রাখে। বন্ধুরা এ নিয়ে হাসি তামাসা করলেও লাইলীর প্রেমে বুদ মজিদ এসব গায়ে মাখেনা। লাইলীকে নিয়ে সে কল্পনায় উপন্যাসের লাইলী মজনু সাজে। অন্যদিকে লাইলীর কানে এসব কথা পৌছালে সেও বিরক্ত হয়। ঘটতে থাকে মজার মজার ঘটনা। মাসুদ খানের প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করবেন হাশিম রনি।

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, আমিরুল হক চৌধুরী, সঞ্জীব আহমেদ, আমির হাসান, তন্বী, আশা, শামীম, দুলাল খান, মধু প্রমূখ। নাটকটি আগামী মার্চের ১ম সপ্তাহে গাজীপুরের ফুলবাড়িয়াতে চিত্রায়িত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ