1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’ বাসাইলে সেতুর ফুটপাতে বাঁশ, উপজেলা প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম জাতিসংঘে নারী নেতৃবৃন্দের বিশেষ সভায় ডা. জুবাইদার বক্তব্য তামাক-নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস: প্রজ্ঞা বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই | Boishakhi Online সাফের প্রস্তুতির পাশাপাশি আসিয়ান কাপেও সামর্থ্যের জানান দিতে চায় বাংলাদেশ ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে শি চিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

রাস্তায় ১০০ ডলার পেলে কুড়িয়ে নেবেন গেটস!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৪ Time View

বিশ্বের সবচেয়ে বিত্তশালী বিল গেটসও এখনো রাস্তা থেকে ১০০ মার্কিন ডলারের একটি নোট কুড়িয়ে নেবেন। কিন্তু এক লাখ ডলারের কম খরচে কীভাবে বছর কাটিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে তাঁর কোনো পরামর্শ নেই।
শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, তিনি এই ৫৮ বছর বয়সেও লাফিয়ে চেয়ার ডিঙিয়ে যেতে পারেন, যদি সেটি আকারে ছোট হয়। আর তিনি রাতের খাবারের পর থালা-বাসন পরিষ্কার করতে পছন্দ করেন।
সামাজিক সংবাদভিত্তিক ওয়েবসাইট রেডিট ডটকমে গত সোমবার এক অনলাইন আলাপচারিতায় (চ্যাট) বিল গেটস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে তাঁর ব্যক্তিগত স্বভাব-বৈশিষ্ট্য ও জীবনাচরণের বিভিন্ন দিক প্রকাশিত হয়। খেলাচ্ছলে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়ে তিনি দানশীলতা, সরকারি হস্তক্ষেপ এবং মাইক্রোসফটের নবনিযুক্ত প্রধান নির্বাহী সত্য নাদেলার প্রতি সহযোগিতার সম্ভাব্য ধরন প্রভৃতি বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সত্য মাইক্রোসফটকে একটি নতুন রূপ দিতে পারেন। একজন নতুন ব্যক্তি পেছনে ফিরে পরিবর্তনে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভালোভাবে শুরু করতে পারেন।
গেটস বলেন, তারুণ্যের ‘প্রাণপ্রাচুর্যময় সরল’ দিনগুলোর মতো তিনি কিছুদিন কর্মক্ষেত্রের বাইরে কাটাতে চান। আর কাজের এক-তৃতীয়াংশ তিনি দিতে চান মাইক্রোসফটের জন্য। বাকি দুই-তৃতীয়াংশ দাতব্য ফাউন্ডেশনের জন্য বরাদ্দ থাকবে। স্ত্রী মেলিন্ডাকে নিয়ে তিনি ওই দাতব্য প্রতিষ্ঠান চালান।
সবচেয়ে বড় মানবহিতৈষী ব্যক্তি হওয়ার অভিপ্রায় নেই বলে জানান গেটস। কম্পিউটার ব্যবহারে গোয়েন্দা নজরদারি প্রসঙ্গে গেটস বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। তথ্য সুরক্ষা ও সংগ্রহের ব্যাপারে আস্থা থাকা প্রয়োজন। সন্ত্রাস ও অপরাধ দমনের দায়িত্ব সরকারের। তবে এ ব্যাপারে আরও স্বচ্ছতা প্রয়োজন। এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ