1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

কৌশল অবলম্বনে দ্রুত চার্জ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪২ Time View

আধুনিক বিশ্বে নিত্য নতুন ফিচারের জন্য মোবাইল ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্মার্টফোন। কিন্তু স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ব্যাটারির চার্জ।

অধিক অ্যাপ্লিকেশন আর চোখ ধাঁধানো ডিসপ্লের আলোয় দ্রুত চার্জ শেষ হয়ে যায় স্মার্টফোনের। ফলে ব্যবহারকারীদের ঝামেলায় পড়তে হয়। যারা অধিক মাত্রায় ফোনে কথা বলেন এবং অন্যান্য ফিচার ব্যবহার করেন তাদের বার বার ফোনে চার্জ দিতে হয়। ফুল চার্জ দিতে অনেক সময় পর্যন্ত অপেক্ষাও করতে হয়। তাই কিছু কৌশল মেনে চললে ফোনে দ্রুত চার্জ দেওয়া সম্ভব।

* চার্জের পূর্বে স্মার্টফোনটি বন্ধ করে চার্জ দিতে হবে।

* ইউএসবি ক্যাবলের সাহায্যে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে চার্জ না দেওয়াই ভালো। কারণ ব্যাটারির চাহিদা অনুযায়ী ইউএসবি ক্যাবলের মাধ্যমে পর্যাপ্ত চার্জ সরবরাহ করতে পারে না। ফলে চার্জ হতে বেশি সময় লাগে। তাই সরাসরি স্মার্টফোনের চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া ভালো। এতে দ্রুত চার্জ হবে।

* চার্জারের পরিবর্তে ইউএসবি ক্যাবল ব্যবহার করতে হলে, কম্পিউটার থেকে অন্যান্য সব ইউএসবি ক্যাবল খুলে নিতে হবে। তা না হলে অন্যগুলোও শক্তি সংগ্রহ করতে থাকবে। ফলে স্মার্টফোনে শক্তি কম সরবরাহ হবে।

* ইউএসবি ক্যাবলের সাহায্যে চার্জ দিলে কম্পিউটারটিকে স্ট্যান্ডবাই মোডে রাখা যাবে না। কারণ স্ট্যান্ডবাই মোডে রাখলে কম্পিউটার উল্টো স্মার্টফোন থেকে ব্যাটারির চার্জ শুষে নেবে।

* স্মার্টফোনটি চার্জে থাকা অবস্থায় ব্যবহার করা ঠিক নয়। চার্জে থাকা অবস্থায় ব্যবহার করা হলে অতিরিক্ত চার্জ ব্যয় হবে।

এ বিষয়গুলো মেনে চললে জরুরি প্রয়োজনে স্মার্টফোন স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত চার্জ হবে।

এছাড়াও ব্যাটারির গুণগত মান ঠিক রাখার জন্য অবশ্যই মাসে একবার শতভাগ চার্জ দেয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ