1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শিক্ষা খাতে আরো অনুদান চাইলেন প্রতিমন্ত্রী ববি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয় নতুন চুক্তি চায় ঢাকা অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭ আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’

সিসিই হবেন মিশরের নতুন প্রেসিডেন্ট: মোবারক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৪ Time View

মিশরের ক্ষমতাচ্যূত স্বৈরশাসক হোসনি মোবারক দাবি করেছেন, সেনা প্রধান ‘আবদুল ফাত্তাহ আল সিসি’ই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। মিশরিয়রা তাকেই চায় বলে তিনি দাবি করেন। কায়রোয় সশস্ত্র বাহিনীর হাসপাতালে এক সাক্ষাৎকারে এই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক স্বৈরশাসক।

কুয়েতি সাংবাদিক ফাজের আল সায়িদকে দেওয়া এই সাক্ষাৎকারে মোবারক বলেন, জনগণ সিসিকে চায় এবং জনগণের ইচ্ছাই বিজয়ী হবে। প্রসঙ্গত, মোবারকও ছিলেন মিশরের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী। ৩০ বছর ক্ষমতায় থাকার পর তিন বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হন।

পারস্য উপসাগরীয় দেশগুলোর শাসকদের প্রতি অভিমান করে মোবারক বলেন, তিন বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই দেশগুলোর কোনো শাসকই তার সঙ্গে যোগাযোগ করেননি এবং এমনকি তার স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেননি।

তবে তিনি এখনো ‘মিশর ও এর জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ‘আরব আমিরাতের রাজা শেখ জায়েদ বিন সুলতান আন নাহিয়ান ও তার সন্তানদের প্রতি ‘কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অনুভব করেন’ বলে জানান।

কুয়েতের ওই নারী সাংবাদিক এই ইঙ্গিত দিয়েছেন যে, মোবারক এই সাক্ষাৎকারে অনেক  গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করেছেন। তিনি ইন্টারনেটভিত্তিক সামাজিক নেটওয়ার্ক  টুইটারে লিখেছেন; কুয়েতে (ইরাকের সাদ্দামের) হামলার বিষয়ে মোবারকের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা (ওই ঘটনার) আগে ও পরে কখনো ফাঁস হয়নি।

মোবারক এই সাক্ষাৎকারে আরো বলেছেন, হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে আদালত তার নির্দোষ হওয়ার বিষয়টি ঘোষণা করার পরপরই তিনি ওমরাহ হজ্ব করতে যাবেন এবং কুয়েতসহ পারস্য উপসাগরীয় রাজা-বাদশাহদের শাসনাধীন দেশগুলো সফর করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ