1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শিক্ষা খাতে আরো অনুদান চাইলেন প্রতিমন্ত্রী ববি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয় নতুন চুক্তি চায় ঢাকা অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭ আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৬ Time View

সিরিয়ার আলেপ্পো নগরীতে গত শনিবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার আলেপ্পোর উত্তরাংশে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে নারী ও শিশুসহ ৯০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক লোক রয়েছেন। এছাড়া শহরের আল-শার এলাকায় ব্যারল হামলায় নুসরাত ফ্রন্টের ১০ যোদ্ধ নিহত হন।

গত তিন বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ বাহিনীর ব্যালল বোমা ও স্কুড ক্ষেপণাস্ত্র হামলায় আলেপ্পোতে শত শত মানুষ নিহত হয়েছেন।

সম্প্রতি প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী এবং বিদ্রোহীদের শধ্যকার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে আলেপ্পো। গতকাল রবিবারও হেলিকপ্টার হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ