1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শিক্ষা খাতে আরো অনুদান চাইলেন প্রতিমন্ত্রী ববি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয় নতুন চুক্তি চায় ঢাকা অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭ আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’

পাকিস্তানে সিনেমা হলে গ্রেনেড হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৩ Time View

পাকিস্তানের পেশোয়ারে একটি সিনেমা হলে গ্রেনেড বিস্ফোরণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আরও ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি ও দ্য ডন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রবিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কাবুলি বাজার এলাকার পিকচার হাউজ সিনেমা হলে এই হামলা চালানো হয়। প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল।

শহরটির সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মুহাম্মাদ ফয়সাল মুখতার এই হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পিকচার হাউজ সিনেমা হলে দু’টি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ হামলায় ৩১ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তিনি জানান, হলের পিছনের আসন থেকে গ্রেনেড দু’টি ছুঁড়ে মারা হয়। এ সময় প্রায় শতাধিক দর্শক ‘জিদ্দি পাখতুন’ নামের একটি সিনেমা উপভোগ করছিলেন।

বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অনেকে আহত হয়েছেন। আহতদের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত এ হামলায় দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ জানিয়েছে, এই শহরের সিনেমা হলগুলো হুমকির মধ্যে রয়েছে। পাকিস্তানের অন্যতম প্রধান শহরগুলোর একটি পেশোয়ার তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তালেবান গোষ্ঠীর বিবেচনায় সিনেমা দেখা পাপ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ