1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শিক্ষা খাতে আরো অনুদান চাইলেন প্রতিমন্ত্রী ববি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয় নতুন চুক্তি চায় ঢাকা অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭ আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক, নির্দেশনা জারি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন গৌরবের মাইলফলক: ডা. শফিকুর টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ: এবার প্রকৌশলীকে ‘স্ট্যান্ড রিলিজ’

মোদীকে সোনিয়ার তীব্র সমালোচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩০ Time View

২০০৭ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদীকে মৃত্যুর সওদাগর বলেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ২০১৪ সালে এসেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। বরং একে অন্যের সমালোচনাই করেই চলছেন।

গতকাল শনিবার আবারো মোদীর তীব্র সমালোচনা করলেন সোনিয়া। তবে সরাসরি মোদীর নাম ধরে নয়, তাকে উদ্দেশ্য করেই কর্নাটকের গুলবর্গায় সোনিয়া বলেন, যারা বিষের চাষ করে, মানুষ তাদের কখনই ক্ষমতায় আনবে না।

দীর্ঘ ৭ বছরে মোদীকে এত তীক্ষ্ণ আক্রমণ করেননি সোনিয়া গান্ধী।

সাম্প্রতি একাধিক জনসভায় কংগ্রেসসহ রাহুল গান্ধীকে বিঁধেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতেও কটাক্ষ করেছেন তিনি। মোদীর সেই আক্রমণের জবাব দিতে শনিবার কর্নাটকের গুলবর্গাকে বেছে নিলেন কংগ্রেস সভানেত্রী। দুর্নীতি ইস্যুতেও বিজেপিকে পাল্টা বিঁধেছেন তিনি।

সোনিয়ার এই মন্তব্যের পর বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডির দাবি করেছেন, এবারও এই মন্তব্যের দায় চোকাতে হবে কংগ্রেসকেই।

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে কংগ্রেস-বিজেপি চাপানউতোর। এবার মোদীকে সরাসরি আক্রমণ করে সেই বাগযুদ্ধ আরও কয়েক কদম এগিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ