1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

স্মার্টফোন কমিয়ে দেয় কর্মক্ষমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪৩ Time View

স্মার্টফোনে মানুষের আসক্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। রাতে ঘুমনোর আগেও অনেকেই ডুবে থাকেন স্মার্টফোনে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে জানা গেছে, রাত ৯টার পর যারা স্মার্টফোনে ব্যস্ত মগ্ন থাকেন বা বেশি ব্যবহার করেন তারা পরের দিন কম কাজ করতে পারেন।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের অধ্যাপক রাসেল জনসন জানান, স্মার্টফোনের ডিজাইন ঘুম নষ্ট করার জন্য আদর্শ। যেহেতু স্মার্টফোন আমাদের সারাক্ষণ মানসিকভাবে ব্যস্ত রাখে তাই কাজে মনোনিবেশ করার পথে বাধা তৈরি হয়। প্রথম গবেষণায় ৮২ জন ব্যবস্থাপক টানা ২ সপ্তাহ ধরে গবেষণা চালান। দ্বিতীয় গবেষণায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ১৬১ জন চাকুরিজীবীর ওপর গবেষণা চালানো হয়। তার মধ্যে ছিলেন নার্স, মেকানিক, অ্যাকাউন্ট্যান্ট, ডেনটিস্ট ইত্যাদি।

দুটি গবেষণাতেই দেখা গিয়েছে, বেশি রাত পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করার ফলে পরদিন কর্মক্ষেত্রে গিয়ে কমেছে কর্মক্ষমতা। দ্বিতীয় গবেষণায় স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রের ওপরও গবেষণা চালানো হয়েছিল। দেখা গিয়েছে স্মার্টফোন ব্যবহারের ফলেই সবচেয়ে বেশি মাত্রায় কমে কর্মক্ষমতা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ