1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

ফেসবুক আর তিন বছর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৬০ Time View

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক আর খুব বেশিদিন তার ‘জাদু’ ধরে রাখতে পারবে না বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক গবেষণার ফলাফল দেখিয়ে তারা বলছেন, মারাত্মক সংক্রামক রোগ যেমন হঠাৎ করে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হারিয়ে যায়, তেমনি ফেসবুকের প্রতিও মানুষ দ্রুত আগ্রহ হারাতে শুরু করবে।
ফেসবুকে সর্বোচ্চ সময় দেন এমন ব্যবহারকারীর সংখ্যা ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে এই গবেষকরা মনে করছেন।
বিজনেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ার ‘জীবন চক্রকে’ রোগতত্ত্বের মডেলের সঙ্গে তুলনা করে প্রিন্সটনের মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এই গবেষণা চালায়। গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় গত ১৭ জানুয়ারি। অবশ্য সংশ্লিষ্ট অন্যরা এই গবেষণার বিষয়ে কী ভাবছেন, তা জানা যায়নি।
রোগতত্ত্ব ও জীবাণুর জীবন চক্রের মডেলের সঙ্গে তুলনা করে গবেষকরা বলছেন, একটি রোগের জীবাণু নতুন করে কারো দেহে বংশ বিস্তার করতে না করতে পারলে ওই রোগের সংক্রমণ বন্ধ হয়ে যায়। তেমনি ফেসবুকের নতুন ব্যবহারকারীর সংখ্যাও এক সময় কমে আসবে এবং বর্তমান ব্যবহারকারীরা আগ্রহ হারাতে থাকবে।
মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠিত ফেসবুক মাত্র ১০ বছরে যে মাত্রায় জনপ্রিয় হয়ে উঠেছে এবং যেভাবে ইন্টারনেট ব্যবহারের ধরন বদলে দিয়েছে- সে বিষয়টিতেই ভাইরাস সংক্রমণের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন গবেষকরা।  ফেসবুক ‘আসক্তি’ এবং সমাজের ওপর এর প্রভাব নিয়েও বিভিন্ন স্থানে গবেষণা চলছে। বর্তমানে বিশ্বের ১২০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, যার শুরুটা হয়েছিল ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ