1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

মণিরামপুরে পুলিশের গাড়িতে পেট্রলবোমা বিস্ফোরণ, আহত ৯

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪
  • ১৭৫ Time View

যশোরের মণিরামপুরে পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস পেট্রলবোমায় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এসআই ফরিদ ভূঁইয়া, এএসআই সুবীর রায়, আনসার ব্যাটেলিয়ান সদস্য মহসিন আলীসহ আনসার ও পুলিশের ৯ সদস্য আহত এবং মাইক্রোবাসটি পুড়ে যায়। জানা যায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকুরিয়া এলাকার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা হামলার খবর পেয়ে টহল পুলিশের একটি দল মাইক্রোবাসযোগে রওনা হয়। পথিমধ্যে শ্রীপুর ঈদগাহের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মাইক্রোবাসকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে। এতে মাইক্রোবাসে থাকা ৯ আনসার ও পুলিশ সদস্য মারাত্মক অগ্নিদগ্ধ হয় এবং মাইক্রোবাসটি পুড়ে যায়। আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্তি পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া উপজেলার খামারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর দাখিল মাদ্রাসা, উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়, দুর্বাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১৫টি ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ