1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

রাজধানীতে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ১৭৪ Time View

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফায় ডাকা টানা অবরোধের ষষ্ঠ দিন আজ বৃহস্পতিবার রাজধানীতে বাসে আগুন দেওয়া, ককটেলের বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সায়েদাবাদ: সায়েদাবাদ বাস টার্মিনালে সকালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে কে বা কারা সায়েদাবাদ বাস টার্মিনালে থেমে থাকা একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।

দয়াগঞ্জ: সকাল নয়টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জামায়াত-শিবিরের একটি দল সকাল নয়টার দিকে দয়াগঞ্জ মোড়ে মিছিল বের করে। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়েন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে শটগানের গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ এ তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ