1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখেই নির্বাচনের পথ খুঁজছে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ১৭৭ Time View

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখেই বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের একটি সূত্রে (ফর্মুলায়) বিএনপিকে রাজি করানোর চেষ্টা করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসি বাংলাকে এ কথা নিশ্চিত করেছে। আজ সোমবার এক খবরে এ কথা জানায় বিবিসি।
অস্কার ফার্নান্দেজ তারানকো গত শুক্রবার ঢাকায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আজ আবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তবে এই বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে খালেদা জিয়ার সঙ্গে এই বৈঠকের কয়েক ঘণ্টা আগে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিবিসি বাংলাকে জানান, জাতিসংঘ বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছে। এই ফর্মুলায় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু নির্বাচনে যাতে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা যায়, সেজন্য জাতিসংঘ নানা রকম সহায়তার প্রস্তাব দিয়েছে। এর একটি হচ্ছে জাতিসংঘের একটি বড় পর্যবেক্ষক দলের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠান, যাতে করে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা সরকারি প্রভাব খাটানোর চেষ্টা রোধ করা যায়। বিএনপির ওই সূত্রটি জানায়, জাতিসংঘের এই কথিত ফর্মুলা নিয়ে আলোচনায় অনাগ্রহ দেখায়নি দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ