1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনুৎপাদনশীল খাতের ঋণপ্রবাহ টেনে ধরতে হবে: বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮৪ Time View

মুদ্রানীতিতে ঘোষিত মূল্যস্ফীতি এক অংকে নামিয়ে আনাট‍া এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। এজন্য ‍অনুৎপাদনশীল ও বিলাসী খাতে ঋণপ্রবাহ টেনে ধরতে হবে। তবে কোনোভাবেই উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশে কার্যরত বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তাদের সঙ্গে গভর্নরের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশে কার্মরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

সকল রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকের প্রধানরা বৈঠকে অংশ নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য ঘোষিত মুদ্রানীতির বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মুদ্রানীতি ছাড়াও ব্যাংকগুলোর বিগত বছরের অর্জন, নতুন বছরের লক্ষ্য, দৈনন্দিন কার্যক্রমসহ ব্যাংকিং খাতের নানা বিষয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ