1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ২ কেএনএফ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

বান্দরবানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও দু’জনকে।
আজ রোববার ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে।

এর আগে ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএনএফ-এর পোশাক পরা দু’জনের লাশ উদ্ধার করা হয়। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরও দুই সদস্যকে।
নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে, রাত ১২টার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ছয় ঘণ্টাব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আটক সদস্যদের বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ