1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

অবরোধে অচল নীলফামারী সবজি নিয়ে বিপাকে চাষি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৯ Time View

image_89724

অবরোধে অচল নীলফামারী। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করায় গোটা জেলা যেমন অচল হয়ে পড়েছে, তেমনি অচল হয়ে পড়েছে শাক-সবজি চাষিদের ভাগ্যের চাকা। বিক্ষুব্ধ অবরোধকারীরা জেলার সৈয়দপুর সড়ক, জলঢাকা সড়ক, নীলসাগর সড়ক, ডোমার সড়ক, রামগঞ্জ সড়কের মোড়ে মোড়ে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা জেলা। অবরোধ গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়ায় স্থানীয় সবজি চাষিরা পড়েছেন সবচেয়ে বিপাকে। শাক-সবজি, নতুন আলু, বেগুন, সিম, ফুলকপি, মূলা, ধনেপাতাসহ বিভিন্ন শাক-সবজি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা।

পরিবহন বন্ধ এমনকি অবরোধে রিকশা-ভ্যানও চলাচল করতে না দেয়ায় উত্পাদিত কৃষিপণ্য নিয়ে মাথায় হাত পড়ছে কৃষকের। এর পরেও অবরোধ ডিঙ্গিয়ে কিছু শাক-সবজি চোরা পথে বাজারগুলোতে আসলেও আড়তে তা নিয়ে শুরু হচ্ছে ঠেলাঠেলি। যোগাযোগ বন্ধ থাকায় ৩৫-৪০ টাকা দরের নতুন আলু এক ধাক্কায় নেমে এসেছে ২৫-২৮ টাকা কেজিতে। পানির দরে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুনসহ বিভিন্ন প্রকার শাক-সবজি। 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ