1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

লিবিয়ার রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১৩২ Time View

leলিবিয়ার রাজধানী ত্রিপোলীতে ৪৮ ঘণ্টার জরুরি অব্স্থা ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে বিক্ষোভের পর নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়লে রোববার লিবিয়ার সরকার এ ঘোষণা দেয়। খবর আল জাজিরার।

তবে দেশটির প্রধানমন্ত্রী আলি জাইদান সশস্ত্র মিলিশিয়াদের রাজধানী ত্রিপোলি থেকে চলে যাওয়ারও আহবান জানিয়েছেন।

খবরে বলা হয়, শনিবারের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। এর আগে শুক্রবার বিদ্রোহী গ্রুপগুলোর সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে ৪০ জন সাধারণ মানুষ নিহত হন। আহত হন অনেকে।

প্রধানমন্ত্রী আলি জাইদান এসব সংঘর্ষে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তাদের শোকাহত পরিবারের সবার প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন।

লিবিয়ার কংগ্রেসের স্থানীয় সদস্য মোহাম্মদ সাসি জানিয়েছেন, শনিবার বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে রাজধানী ত্রিপোলীর পূর্ব তাজৌরায়। এরপর ত্রিপোলির প্রবেশমুখ এলাকা মিসরাতা শহরের কাছে বন্দুকযুদ্ধ থামাতে টহল এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী আরেকটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে অক্টোবরে প্রধানমন্ত্রী জাইদান অল্প সময়ের জন্য অপহরণ করে নিয়ে যায় বিদ্রোহী গ্রুপগুলো। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ