1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

মালালার বই নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ১৫০ Time View

iamপাকিস্তানের সকল বেসরকারি স্কুলে মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনীমূলক বই ‘আই অ্যাম মালালা’ নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমা বিশ্বের কাছে যদিও বইটি বেশ স্বীকৃতি পেয়েছিল। অক্টোবরে তালেবান হামলার ঘটনা, শিক্ষাব্যবস্থা, মালালাল আন্দোলন ও অভিজ্ঞতা নিয়ে বইটি প্রকাশিত। খবর আল জাজিরার।

বইটি অবশ্য ব্রিটিশ সাংবাদিক খ্রিস্টিয়ানা ল্যাম্বের সাথে যৌথভাবে লিখিত হয়। রোববার অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আদিব জাভেদানি এই নিষিদ্ধ ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

জাভেদানি জানিয়েছেন, পাকিস্তানের সব বেসরকারি স্কুলের এই সংগঠন তাদের ৪০ হাজার স্কুলের লাইব্রেরি থেকে মালালার এই বইটি নিষিদ্ধ করেছে।

নিষিদ্ধ ঘোষণার কারণ সম্পর্কে জাভেদানি বলেন,“মালালা মূলত পশ্চিমের প্রতিনিধিত্ব করছে। পাকিস্তানের নয়।”

২০১২ সালে মালালা তালেবান হামলার শিকার হয়েছেন বলে ব্যাপক সংবাদ প্রচার হয়। সে সময় মালালা গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসা দেয়ার জন্য দ্রুত তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়েই মালালা খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ