1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

আদালতে মুরসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৩
  • ১২৯ Time View

murমিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোর আদালতে নিয়ে আসা হয়েছে। সোমবার থেকে তার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

মুরসি ও তার সাথে আটক ১৪ ব্রাদারহুড নেতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট প্যালেসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা হত্যার নির্দেশ দেন এই নেতারা।

বিচারকে কেন্দ্র করে মুরসি সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এতে কায়রো জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিশরের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মুরসি আদালত কক্ষে পৌঁছেছেন। কায়রোর পুলিশ একাডেমীতে এ বিচারকার্য পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

মুরসির সাথে ব্রাদারহুডের আরো বেশকিছু শীর্ষনেতাকে আদালতে উপস্থিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইসাম এল-এরিয়ান, মোহাম্মদ আল-বেলতাগি এবং আহমেদ আবদেন আতি।

এ বছরের জুলাই মাসে গণবিক্ষোভের জের ধরে মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনাসমর্থিত সরকারের শাসন চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ