1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রী-আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর রংপুর অঞ্চলে অ্যানথ্রাক্সের হটস্পট গাইবান্ধার সুন্দরগঞ্জ বিসিডিএস এর খুলনা জেলা কমিটি বাতিল : দ্রুত সুষ্ঠু নির্বাচনের … প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ নিরাপদ বিনিয়োগের সেরায় ব্যাংক-জ্বালানি, ঝুঁকিতে সিরামিক খুলনা-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে সতর্ক করেছে …

মার্কিন ও অস্ট্রেলীয় দূতকে মালয়েশিয়ার তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

malasiaaএশিয়ার মধ্যে চীন ও ইন্দোনেশিয়ার পর এবার গোয়েন্দাগিরির প্রতিবাদ জানাতে মার্কিন ও অস্ট্রেলীয় দুই মিশন প্রধানকে তলব করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার একথা জানান।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার মার্কিন গোয়েন্দা নজরদারি কর্মসূচির অংশ হিসেবে ফোনে আড়ি পাতা ও তথ্য সংগ্রহে অস্ট্রেলীয় মিশনকে ব্যবহার করা হয়েছে মর্মে প্রকাশিত খবরের ব্যাখ্যা দাবি করেছিল।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অনিফা আমান বলেন,”কুয়ালালামপুরে গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশের প্রেক্ষিতে এ ঘটনার জবাবে একটি ‘প্রতিবাদ লিপি’ হস্তান্তর করতে শুক্রবার মার্কিন ও অস্ট্রেলীয় দূতাবাস দু’টির প্রধানদ্বয়কে তলব করা হয়েছে।”

চলতি সপ্তাহে সিডনি মর্নিং হোরাল্ডে প্রকাশিত একটি খবরে বলা হয়, “মার্কিন গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালাতে কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার ও থাইল্যান্ডসহ বিশ্বব্যাপী কূটনৈতিক মিশনগুলোতে ৯০টি গোয়েন্দা দফতর কাজ করেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ