1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের দল অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী হওয়ার মোহে আমি আচ্ছন্ন নই : রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৩ Time View

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার মোহে আচ্ছন্ন নয় বলে জানালেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী হওয়ার মোহে আচ্ছন্ন নয় বললেও প্রধানমন্ত্রী হলে উত্তর প্রদেশকে অন্ধকার থেকে বের করা হবে। গত ২২বছর ধরে উত্তর প্রদেশের মানুষদের বোকা বানিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দুর্নীতির কারণে এল কে আদভানির সমালেচনা করেন। দুর্নীতি সম্পর্কে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন বলা হয়েছিল লোকপাল বিলকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক তখন বিরোধীরা হেসেছিল। কিন্তু তাই হয়েছে। অনেকটা কাঠ-খড় পুড়িয়ে এই যা।’

রাহুল সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধীর করা মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোহাচ্ছন্ন নই। কিন্তু উত্তর প্রদেশ নিয়ে আমি মোহাচ্ছন্ন। ভারতের সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয়দের প্রধানমন্ত্রীর আসন নিয়ে মোহ রয়েছে। কিন্তু আমার এনিয়ে কোনো মোহ নেই। আমার মোহ অন্যখানে।’

তিনি আরও বলেন, ‘রাজ্যে আমরা যেভাবে কাজ করি সেই প্রক্রিয়া আমি পরিবর্তন করতে চাই। মানুষের কথা না শোনা এক প্রকার অপরাধ বলেই আমি মনে করি। আমি ইউপি’র মানুষদের ভাগ্য পরিবর্তন করতে চাই।’

কালো পতাকা, জুতা এমনকি গুলিকেও ভয় করেন না বলেও এসময় জানান রাহুল গান্ধী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ